নেত্রকোনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

১৮ জুন ২০২৬, ১০:৪৫ PM
পাগলা কুকুরের কামড়ে এক শিশু চিকিৎসাতে নিয়ে আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

পাগলা কুকুরের কামড়ে এক শিশু চিকিৎসাতে নিয়ে আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে © টিডিসি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের আক্রমণে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ভ্যাকসিন না থাকায় তাদের জেলা সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার  (১৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত  উপজেলার মাসকা  বাজার,আলমপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাসকা বাজার,আলমপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে কয়েকটি  কুকুর হঠাৎ কামড়াতে শুরু করে। এ সময় শিশুসহ ১০ জনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কেন্দুয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা.রিফাত জানান, কুকুরের কামড়ে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় উপজেলা থেকে দেওয়া যায়নি। জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে তাদের পরামর্শ দেওয়া হয়েছে।

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬