১০১ চোরাই মোবাইল উদ্ধার করে হস্তান্তর করা হলো মালিকের হাতে

১৮ জুন ২০২৬, ১১:০৬ AM
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রাম

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রাম © সংগৃহীত

জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হারানো মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনমুখী পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে হারানো মোবাইল ফোন উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয় দায়িত্ব গ্রহণের পর জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমকে অধিকতর গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তাঁর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রাম হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় দায়েরকৃত মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে পরিচালিত নিবিড় অনুসন্ধানের মাধ্যমে ১০১টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ আজ পুলিশ সুপারের কার্যালয়, নাসিরাবাদ, চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয় মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে।

চট্টগ্রাম জেলা পুলিশ বিশ্বাস করে, জনগণের আস্থা অর্জনই পুলিশি সেবার মূল ভিত্তি। সেই লক্ষ্যে জননিরাপত্তা নিশ্চিতকরণ, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে চট্টগ্রাম জেলা পুলিশ ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে।

ট্যাগ: (ডিবি)
নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬