টঙ্গীর চেরাগআলী

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, ভোগান্তিতে পথচারী

১৬ জুন ২০২৬, ১০:৪৮ PM
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এভাবেই ফেলা হচ্ছে ময়লা

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এভাবেই ফেলা হচ্ছে ময়লা © টিডিসি

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশজুড়ে গড়ে ওঠা ময়লার ভাগাড় এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। জমে থাকা আবর্জনা পানির সঙ্গে মিশে সড়কে ছড়িয়ে পড়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

মঙ্গলবার (১৬ জুন) সরেজমিন দেখা যায়, চেরাগআলী বাসস্ট্যান্ড-সংলগ্ন মহাসড়কের এক পাশ দখল করে দীর্ঘ এলাকাজুড়ে ময়লা স্তূপ করে রাখা হয়েছে। আশপাশের বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি চিকিৎসা বর্জ্যও এখানে ফেলা হচ্ছে। প্লাস্টিক, পলিথিন, কাগজ, কার্টন ও পচনশীল বর্জ্যে পুরো এলাকা কার্যত উন্মুক্ত ভাগাড়ে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই ময়লার স্তূপ পানির সঙ্গে মিশে সড়কে ছড়িয়ে পড়ে। এতে পথচারী ও যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। চেরাগআলী বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত যানজট থাকায় দীর্ঘ সময় ধরে যাত্রীদের দুর্গন্ধের মধ্যেই অপেক্ষা করতে হয়।

স্থানীয় ব্যবসায়ী মুহাম্মদ আবদুল্লাহ বলেন, বৃষ্টি হলেই রাস্তা নোংরা পানিতে ভরে যায়। দুর্গন্ধে এলাকায় থাকা কষ্টকর হয়ে পড়ে।

সিএনজিচালক কুদ্দুস মিয়া জানান, যানজটে দাঁড়িয়ে থাকলে যাত্রীদের নাক-মুখ ঢেকে রাখতে হয়।

আরও পড়ুন: ৫ হাজার টাকা করে পাচ্ছে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান, ৪৯২ উপজেলার কোনটিতে কত বরাদ্দ?

জানা গেছে, দত্তপাড়া তিস্তা গেট এলাকায় একটি ডাম্পিং স্টেশন চালু ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে পাশের একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তীব্র দুর্গন্ধের অভিযোগ তুলে আন্দোলন করলে সেখানে ময়লা ফেলা বন্ধ হয়ে যায়। বিকল্প ব্যবস্থা না থাকায় ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে মহাসড়কের পাশেই বর্জ্য ফেলা হচ্ছে।

গাজীপুর সিটি করপোরেশনের (টঙ্গী অঞ্চল) নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম বলেন, টঙ্গীতে নির্দিষ্ট ডাম্পিং স্থানের সংকট রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকারকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে চেরাগআলী এলাকায় জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি আরও বাড়বে।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬