সীমান্তে বিজিবির অভিযানে মাদককারবারি আটক

১৬ জুন ২০২৬, ০৩:৫২ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৩:৫৭ PM
কায়বা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে মাদককারবারি আটক

কায়বা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে মাদককারবারি আটক © টিডিসি ফটো

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ফেনসিডিল, একটি পিকআপ ভ্যান এবং এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন যশোরের মণিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের বাসিন্দা সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে সৈয়দ মোস্তাকিন আল মামুন।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রমের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৮৯ বোতল ফেনসিডিল আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার করা মাদক ও জব্দকৃত পিকআপ ভ্যানের আনুমানিক মূল্য ১৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।

তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬