চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩ জুন ২০২৬, ১২:৪০ PM , আপডেট: ১৩ জুন ২০২৬, ০৩:১৭ PM
পুশ ইনের জন্য সীমান্তে নিয়ে আসা নারী-শিশুরা

পুশ ইনের জন্য সীমান্তে নিয়ে আসা নারী-শিশুরা © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। পুশ ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে রয়েছে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু।

শুক্রবার (১৩ জুন) রাত ১২টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২২০/এমপি-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জন ব্যক্তিকে নৌকাযোগে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর অবস্থানের কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। পরে বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতার মুখে পরে দিন রাত ২টা ৪০ মিনিটে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত পিলার ২২০/এমপি-সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬