সীমান্তে পুশ-ইন ঠেকাতে রাত জেগে বিজিবি-গ্রামবাসীর যৌথ পাহারা

১১ জুন ২০২৬, ১০:১১ PM
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবি ও গ্রামবাসী

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবি ও গ্রামবাসী © টিডিসি ফটো

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত ‘পুশ-ইন’ প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবির সঙ্গে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরাও। তাদের যৌথ সতর্কতা ও টহলের কারণে এখন পর্যন্ত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের আওতায় ১২টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) রয়েছে। এর মধ্যে যাদবপুর, সামন্তা, মাটিলা ও বাঘাডাঙ্গাসহ কয়েকটি এলাকা পুশ-ইনের জন্য অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

মহেশপুর উপজেলার সঙ্গে ভারতের প্রায় ৭৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৬৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া থাকলেও যাদবপুর ও মাটিলা বিওপি সংলগ্ন প্রায় ১০ কিলোমিটার এলাকা এখনও বেড়াহীন। এসব এলাকাকে কেন্দ্র করেই অপচেষ্টার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য ওবাইদুল ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে রাতের অন্ধকারে সীমান্ত এলাকায় সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তবে বিজিবির টহল এবং গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে কোনো প্রচেষ্টা সফল হয়নি। সীমান্ত এলাকায় সন্দেহজনক নড়াচড়া দেখা গেলে মসজিদে মাইকিং, টর্চলাইটের আলো ও গ্রামবাসীদের সমবেত উপস্থিতির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে।

আরও পড়ুন: ঢাকার যানজট নিরসনে রিংরোড-রেডিয়াল রোড, পুরাতন বাসের বদলে ইলেকট্রিক বাস

সীমান্তবর্তী পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন বলেন, স্থানীয়রা নিয়মিত নজরদারি করায় সীমান্ত দিয়ে কাউকে প্রবেশ করানোর চেষ্টা সফল হচ্ছে না।

গোপালপুর গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে সীমান্তের ওপারে বিএসএফের সড়কে অস্বাভাবিক যানবাহন চলাচল দেখা গেছে। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে একাধিক পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের দায়িত্বরত সীমান্ত এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ-ইনের ঘটনা ঘটেনি। সীমান্তে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।

দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬