সীমান্তে পুশইন নিয়ে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় 

১০ জুন ২০২৬, ০৪:১৬ PM
পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি © সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সীমান্তে বেড়েছে উত্তেজনা। তবে গেল সপ্তাহ থেকে সেই উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে ভারতের পুশইন চেষ্টার পর। দেশটির নানান স্থান থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে লোকজনকে ধরে এনে বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশইন চেষ্টাকে কয়েক দফায় থামিয়ে দিয়েছে বর্ডার গার্ড (বিজিবি)। যেটি নিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছে বিজিবি।

সবশেষ বুধবার (১০ জুন) বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে সীমান্তে। 

বুধবার সকালের দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে একজনকে পুশইন করার চেষ্টায় ঠেলে দিয়েছে ভারত। পরে বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিকে ফিরিয়ে না নিয়ে শূন্যরেখায় রেখে চলে যায় বিএসএফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলি করার হুমকির প্রতিবাদে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন বিজিবির এক সদস্য। বিএসএফ সদস্যকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, ‘আপনি গুলি করার হুমকি দেন কেনো? আপনি গুলি করলে আমরা কি বসে থাকবো? আপনি কোনো গুলি করবেন বললেন? আমাদের গুলি নেই?

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। তবে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।’

জগন্নাথ হল ট্র্যাজেডির নিহতদের প্রতি জাতীয় ছাত্রশক্তির শ্রদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
পে-ফিক্সেশন নিয়ে জরুরি নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
ব্যস্ত রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও …
  • ১৫ অক্টোবর ২০২৬
জনগণের ভোটে নয়, ট্রাম্পের ভোটে সরকার এসেছে: আনু মুহাম্মদ
  • ১৫ অক্টোবর ২০২৬
উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্…
  • ১৫ অক্টোবর ২০২৬