রাজশাহীর দুর্গম চরাঞ্চলের মানুষকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

১৪ জুন ২০২৬, ০১:৫২ PM
ব্যবস্থাপত্র দেখিয়ে ওষুধ নেওয়ার অপেক্ষায় সেবাপ্রার্থীরা

ব্যবস্থাপত্র দেখিয়ে ওষুধ নেওয়ার অপেক্ষায় সেবাপ্রার্থীরা © সংগৃহীত

রাজশাহী জেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল চর আষাড়িয়াদহ। ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং আর্থিক অসচ্ছলতার কারণে সেখানকার ৩০ হাজারের বেশি মানুষ দীর্ঘদিন ধরে উন্নত ও পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। জীবন বাঁচাতে চিকিৎসার প্রয়োজনে দূরবর্তী শহরাঞ্চলে যাওয়া তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। ফলে অনেক প্রান্তিক মানুষ প্রয়োজনীয় সেবা না পেয়ে নানা স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিনাতিপাত করছেন। এ পরিস্থিতিতে সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে চরাঞ্চলবাসীর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ১৪ জুন, রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

জনদুর্ভোগ লাঘবে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। এই মেডিকেল টিমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাতজন অভিজ্ঞ চিকিৎসক এবং বিজিবির ১ জন চিকিৎসকসহ মোট ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী রোগীদের সেবা প্রদান করেন। বিশেষ এই দলে ৫ জন পুরুষ চিকিৎসক এবং ৩ জন মহিলা চিকিৎসক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। মেডিকেল ক্যাম্পেইনে বিভিন্ন বয়সের নারী, পুরুষ এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এ ছাড়া ক্যাম্পেইনে রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসারও উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রমে সহায়তা করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন রাজশাহী ব্যাটালিয়নে (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি, আর্টিলারি। এ সময় তিনি বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা ও তাদের কল্যাণে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। চরাঞ্চলের এই মানুষগুলো স্বাস্থ্যসেবা থেকে অনেকটা বিচ্ছিন্ন। তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আসতে পারা এবং বিনামূল্যে ওষুধ পৌঁছে দিতে পারা আমাদের জন্য বড় একটি প্রাপ্তি। ভবিষ্যতেও বিজিবির এই ধরনের জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন (৫৫) বলেন, ‘চর থেকে শহরে গিয়ে ডাক্তার দেখানো আমাদের জন্য অনেক কষ্টের। বিজিবি আমাদের ঘরে এসে ডাক্তার আর ওষুধ দিয়ে গেল, এতে আমাদের অনেক উপকার হলো। ষাটোর্ধ্ব আমেনা বেগম জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম, কিন্তু যাতায়াত খরচের ভয়ে শহরে যেতে পারিনি। আজ বিনা খরচে ভালো ডাক্তার দেখাতে পেরেছি। অন্য এক বাসিন্দা করিম শেখ (৪০) বলেন, বিজিবির এই কাজ আমাদের মতো গরীব মানুষের জন্য বড় আশীর্বাদ।’

স্থানীয় গৃহবধূ সুলতানা খাতুন (৩২) বলেন, ‘বাচ্চাদের অসুস্থতা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, আজকে বিজিবি আমাদের সেই চিন্তা দূর করেছে।’

বিজিবির এই মহতী উদ্যোগ চরাঞ্চলবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা জানান, কেবল দেশের সীমান্ত রক্ষা নয়, বরং সীমান্তবাসীর সুখে-দুঃখে পাশে থাকা বিজিবির নিয়মিত দায়িত্বের অংশ। এই মেডিকেল ক্যাম্পেইন বিজিবির প্রতি স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসাকে আরও সুদৃঢ় করেছে।

ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যেসব আমল অবহেলা করবেন না
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9