চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও গাঁজা উদ্ধার

১৫ জুন ২০২৬, ০৭:২১ PM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০৭:৩৪ PM
জব্দ করা পিস্তল-গুলি ও গাঁজা

জব্দ করা পিস্তল-গুলি ও গাঁজা © সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া গ্রামে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এদিন ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন অধীনস্থ বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় তারই নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের একটি আমবাগানের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকরা সামগ্রীর আনুমানিক তালিকা মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে বিদেশি পিস্তলের মূল্য ১ লাখ টাকা, এক রাউন্ড গুলির মূল্য ২০০ টাকা এবং উদ্ধারকরা গাঁজার মূল্য প্রায় ৭ হাজার টাকা।

উদ্ধারকরা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেয়া হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬