মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

১৪ জুন ২০২৬, ১২:০৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সহোদর দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের চাচাতো ভাই আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৩ জুন) রাতে উপজেলার কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের কেশারপাড়া এলাকার মুন্সি দোকান-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের বাসিন্দা আশিক ও আরিফ। তারা দুজনই ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির আলমের ছেলে। একই দুর্ঘটনায় আহত হন তাদের চাচাতো ভাই শাওন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা দুলাভাইকে বাড়িতে আনার উদ্দেশে তিনজন এক সঙ্গে একটি মোটরসাইকেলে করে কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কেশারপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই সেটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়।

ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহীই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ছাতারপাইয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশিক ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত শাওনের অবস্থার অবনতি হলে তাকে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে আপন দুই সহোদরের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে চলছে শোকাহত পরিবেশ। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬