কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

দুর্ঘটনাকবলিত ট্রাক্টর

দুর্ঘটনাকবলিত ট্রাক্টর © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাকিল (২২) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। মহাসড়কে চলন্ত ট্রাক্টরের চাকা খুলে গেলে তিনি ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় আরশিনগর ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের সন্তান।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রীসহ ট্রাক্টর নিয়ে যাচ্ছিল সোহেল। পথিমধ্যে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় মহাসড়কে তার ট্রাক্টরের চাকা খুলে গিয়ে ছিটকে পড়ে কাভার্ড ভ্যান চাপায় ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, ‘হঠাৎ দূর থেকে দেখি চাকা খুলে একটি ট্রাক্টর মহাসড়কে উল্টে আছে। সামনে গিয়ে দেখি ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চালক মারা গেছে। পরে পুলিশকে খবর দিলে ওনারা এসে মরদেহ উদ্ধার করেন।’

নিহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যাই। পরিবারকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।’

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬