বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলশিক্ষিকার

১৪ জুন ২০২৬, ১০:০৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহমিনা আক্তার তন্নী (৩০) নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের পাঁচবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাহমিনা আক্তার তন্নী ওই গ্রামের আবু তাহেরের জ্যেষ্ঠ মেয়ে। তিনি স্থানীয় উজানভাটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন। তিনি অবিবাহিত ছিলেন।

পুলিশ ও পরিবার জানায়, শনিবার বিকেলে ঘরের কাজ করার সময় টেবিলে রাখা একটি বৈদ্যুতিক ফ্যান চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তন্নী। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় স্কুলশিক্ষক সারোয়ার জাহান বাহার জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের বড় মেয়ের অকাল মৃত্যুতে স্বজনদের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬