টঙ্গীর ফ্লাইওভারে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, প্রাণ গেল চালকের

১৪ জুন ২০২৬, ০৮:২২ AM
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া কাভার্ড ভ্যান

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া কাভার্ড ভ্যান © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। গভীর রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় মহাসড়কে আতঙ্কের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

নিহত ব্যক্তি হলেন মো. সাইফুল ইসলাম শাকিল (২৭)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা। 

আহতরা হলেন ট্রাকচালক মো. রনি মিয়া (৩০) ও তার সহকারী মো. রুবেল (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৩ জুন) ভোরে টঙ্গী পশ্চিম থানার দক্ষিণ আরিচপুর এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামসংলগ্ন ফ্লাইওভারে একটি কনটেইনারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উঠে আটকে যায়। ট্রাকটি সড়কের মাঝামাঝি অবস্থানে থাকায় ওই পথে চলাচলকারী যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এর কিছুক্ষণ পর একই পথে আসা একটি কাভার্ড ভ্যান আটকে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা কাভার্ড ভ্যানের চালক সাইফুল ইসলাম শাকিলকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

এদিকে আহত ট্রাকচালক ও তার সহকারীকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন। মরদেহের সুরতহাল সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে আটকে যাওয়ার পর পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় পেছন থেকে আসা কাভার্ড ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬