পিরোজপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

১২ জুন ২০২৬, ০৮:১৯ PM
আনন্দ র‌্যালিতে আর্জেন্টিনার সমর্থকেরা

আনন্দ র‌্যালিতে আর্জেন্টিনার সমর্থকেরা © টিডিসি ফটো

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে যখন উৎসবের আমেজ, তখন পিরোজপুরেও হয়ে গেল ব্যতিক্রমধর্মী এক আয়োজন। প্রিয় দলের প্রতি ভালোবাসায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলাদা আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা।

শুক্রবার (১২ জুন) বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুই দলের সমর্থকরা পৃথক র‌্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। কেউ পায়ে হেঁটে, আবার কেউ মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন জানান। জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে শতশত ফুটবলপ্রেমী এই আয়োজনকে ঘিরে একত্রিত হন।

আর্জেন্টিনা সমর্থকদের হাতে ছিল বিশাল আকৃতির জাতীয় পতাকা। নীল-সাদা জার্সি গায়ে হাজারো সমর্থক স্লোগান, গান ও উল্লাসে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি শহর ঘুরে পুনরায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থকরা বলেন, মেসির প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতেই আমরা একত্রিত হয়েছি। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

অন্যদিকে হলুদ জার্সি, পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে ব্রাজিল সমর্থকরাও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। সাউন্ড সিস্টেমের তালে তালে নাচ-গান ও বিভিন্ন স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। তাদের উচ্ছ্বাস দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী।

বর্ণিল এই আয়োজন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সমর্থকদের মতে, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। তাই বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এমন আয়োজনের বিকল্প নেই।

পিরোজপুরের ফুটবলপ্রেমীদের এই প্রাণবন্ত অংশগ্রহণ প্রমাণ করে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে এ জেলার মানুষের আবেগ এখনও তুঙ্গে। শহরজুড়ে দিনভর চলা এই আনন্দ-উল্লাস যেন ফুটবল উৎসবেরই এক অনন্য রূপ হয়ে ধরা দেয়।

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আইওটি প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণে ক্ষতি কমবে ১৫-১৬ শতাংশ: ব…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দিন দিন ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬