নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

১০ জুন ২০২৬, ০১:২৩ PM
ভিডিও থেকে নেওয়া (ইনসেটে জুলাই স্মৃতিস্তম্ভ)

ভিডিও থেকে নেওয়া (ইনসেটে জুলাই স্মৃতিস্তম্ভ) © সংগৃহীত

নেত্রকোনা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে মঙ্গলবার (৯ জুন) রাতের আঁধারে দুর্বৃত্তের আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১০ জুন) সকালে মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে পোড়া দাগের চিহ্ন দেখা যায়।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার বলছেন, ‘কেরোসিন দিয়ে আগুন লাগানো হলেও স্মৃতিস্তম্ভটি স্টিল দিয়ে নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি।

এদিকে বুধবার ফেসবুকে প্রায় ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে আগুন জ্বলছে। এ সময় একজনকে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নিচে নেমে যেতে দেখা যায়।

ভিডিওতে কয়েকজনের কণ্ঠে ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলামসহ পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন ওসি আল মামুন।

তিনি বলেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

অ্যাডমিন ক্যাডারের সাথে শিক্ষা ক্যাডারের পার্থক্যের নেপথ্যে…
  • ০২ নভেম্বর ২০২৬
‎জাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক
  • ০২ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছ…
  • ০২ নভেম্বর ২০২৬
টানা ৩ দিন যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে
  • ০২ নভেম্বর ২০২৬
শিরোপা জয়ের পরও জরিমানা গুনল পাকিস্তান
  • ০২ নভেম্বর ২০২৬
১৮ প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপ্লোমা…
  • ০২ নভেম্বর ২০২৬