বাইকের গোপন চেম্বারে লুকানো ছিল ফেনসিডিল, দুর্ঘটনায় পড়তেই বেরিয়ে এল সড়কে

০৪ জুন ২০২৬, ১১:৫৬ PM
উদ্ধারকৃত মাদক ফেনসিডিল

উদ্ধারকৃত মাদক ফেনসিডিল © সংগৃহীত

‎‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার এলাকায় একটি মোটরসাইকেলের বিভিন্ন গোপন অংশ থেকে ৯০ বোতল নেশাজাতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বলে সন্দেহভাজন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

‎বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেনসিডিল উদ্ধার করে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে এর ভেতর থেকে একটি ফেনসিডিলের বোতল বের হয়ে আসে। বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থল ত্যাগ করেন।

‎পরে স্থানীয় লোকজন মোটরসাইকেলটির বিভিন্ন অংশে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন। একপর্যায়ে তারা দেখতে পান, মোটরসাইকেলের বডির ভেতরে বিশেষভাবে তৈরি করা কয়েকটি গোপন চেম্বারে বিপুল পরিমাণ ফেনসিডিল রাখা হয়েছে। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি তল্লাশি চালায়।

‎তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের সিট, ফুয়েল ট্যাংকের নিচের অংশসহ বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে রাখা মোট ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ফেনসিডিল ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

‎গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কাজল চন্দ্র দেব বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের গোপন চেম্বার থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

‎তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9