কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের আয়ে ভ্যাট নিয়ে যা বললেন সার্জিস আলম

০৪ জুন ২০২৬, ০৮:০০ PM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম © সংগৃহীত

সম্প্রতি দেশের কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের আয়ের ওপর সরকারের ভ্যাট আরোপ নিয়ে সরকারের চিন্তাভাবনা নেই বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ বিষয়ে সরকারের স্পষ্ট সিদ্ধান্ত চেয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। 

বৃহস্পতিবার (৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একজন কনটেন্ট ক্রিয়েটরকে বললেন- ফ্রিল্যান্সার কিংবা কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের উপরে যে ৭.৫% ট্যাক্স নির্ধারণ করা হয়েছে সেই ট্যাক্স কাটা হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর আগে কখনোই এই ধরনের ট্যাক্স কাটা না হলেও আজকে অনেকের সেই ট্যাক্স কেটে নেওয়া হয়েছে।’

তিনি অভিযোগ তুলেন, ‘তাহলে কি প্রধানমন্ত্রীর নির্দেশ মানা হচ্ছে না? নাকি এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি? নাকি কার্যকর হবে না?
এ বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো প্রয়োজন। না হলে একটা দেশের প্রধানমন্ত্রী কথার মূল্য থাকেনা।’

ভ্যাট আরোপের বিষয়ে সার্জিস লেখেন, ‘যারা অনেক কষ্ট করে ফ্রিল্যান্সিং কিংবা কনটেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে কোনো মতে জীবিকা নির্বাহ করছেন তাদের ক্ষেত্রে এই ট্যাক্সকে আমরা সমর্থন করি না। ব্যক্তি বিশেষে উপার্জন সিক্স ডিজিট কিংবা একটি নির্দিষ্ট সংখ্যার উপরে গেলে এই ট্যাক্স বিভিন্ন মাত্রায় নির্ধারণ করা যেতে পারে। (যেমন: মাসে উপার্জন হাজারে হলে ট্যাক্স দিতে হবে না, লাখের উপরে গেলে নির্দিষ্ট পার্সেন্ট ট্যাক্স দিতে হবে।) কিন্তু যে মানুষটা একটা ন্যূনতম উপার্জনের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করছেন তার জন্য এটা বোঝা হয়ে দাঁড়াবে।’

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬