সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

ইউসুফ মিয়া

ইউসুফ মিয়া © সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ মিয়া (৩৫) প্রায় সাত বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। পরিবারের আর্থিক উন্নতির আশায় প্রবাসজীবন বেছে নেওয়া ইউসুফের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত (৩০ মে) সকাল ছয়টার দিকে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান।

নিহত ইউসুফ মিয়া ব্রাহ্মণবাড়িয়া কসবার কায়েমপুর ইউনিয়নের মন্দবাগ গ্রামের বাসিন্দা এবং মৃত তিতন মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় সাত বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন এবং জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ মিয়া। দীর্ঘদিন ধরে তিনি রিয়াদে কর্মরত ছিলেন। শনিবার দায়িত্ব পালনকালে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল বলে জানা গেছে।

নিহতের স্ত্রী হাজেরা খাতুন বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু আমাদের পরিবারকে অসহায় করে দিয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, যেন দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।’

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে এনে শেষবারের মতো প্রিয়জনের মুখ দেখার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, এখনো এ ধরনের তথ্য পাইনি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত জানাব।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬