৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

২৬ মে ২০২৬, ১১:৪৬ PM
দীর্ঘ যানজট

দীর্ঘ যানজট © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার পর থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারিতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

জানা যায়, সন্ধ্যার পর উত্তরাঞ্চলগামী দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের চাপ বাড়তে থাকায় চন্দ্রা এলাকায় জটলা তৈরি হয়। পরে তা ভোগড়া বাইপাস ছাড়িয়ে মির্জাপুর পর্যন্ত বিস্তৃত হয়। এছাড়া এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা এলাকাতেও যানজট দেখা দিয়েছে।

যাত্রীরা জানান, ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে তাদের। বগুড়াগামী এক যাত্রী বলেন, সন্ধ্যা ৬টায় গাজীপুর ছাড়লেও রাত সাড়ে ৯টায়ও চন্দ্রা পার হতে পারেননি।

এ বিষয়ে গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, শেষ মুহূর্তে মানুষ ও যানবাহনের চাপে পরিস্থিতি একটি বেসামাল হয়ে গেছে। তবে, সকাল থেকে এখনও পর্যন্ত আমাদের পুলিশ সদস্যদের তৎপরতা রয়েছে। অন্তত ২০ লাখ মানুষ গাজীপুর ছাড়ছেন। এছাড়াও কয়েকশত দূরপাল্লার বাসের পাশাপাশি অন্যান্য পরিবহন তো আছেই। যার ফলে এই সড়কের চন্দ্রা এলাকায় চাপ রয়েছে। 

সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬
রাজধানীতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩
  • ৩০ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, মোট …
  • ৩০ আগস্ট ২০২৬