ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত

২৩ মে ২০২৬, ০৭:৩০ PM
ঘোড়াঘাট থানা

ঘোড়াঘাট থানা © টিডিসি ফটো

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেল নিয়ে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় তিন যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে দশটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রাণীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নুরপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে আলামিন (১৫), মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) ও আফসারাবাদ এলাকার সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মোটরসাইকেলে আঞ্চলিক সড়ক থেকে রানীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে পাকা রাস্তার ওপর ওঠার সময় ট্রাকের ধাক্কায় তারা রাস্তার ওপর পড়ে যান। এসময় তাদের সামনে থাকা দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে মোটরসাইকেলে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজনকে ঘোড়াঘাট (ওসমানপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের এক মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় তিন যুবকের মৃত্যু হয়েছে। আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির ২য় ধাপে আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ দল নিয়ে ‘একের ভেতর তিন’ টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‎তারা ভাঙে, আমরা গড়ি—জসীম উদ্‌দীন হলের গেট উদ্বোধনে ডাকসু ভ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা ও আইআইটি শিক্ষার্থীর মৃত্যু, ক্ষমা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
  • ২১ সেপ্টেম্বর ২০২৬