ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি 

২২ মে ২০২৬, ০৪:৩৭ PM
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত © সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ওই এলাকার মেইন পিলার ৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় ভারতীয় কাঁটাতারের বেড়া ছেদ করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকা একটি চোরাকারবারী দলকে দেখতে পান বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যরা চোরাকারবারীদের বাংলাদেশে প্রবেশে নিষেধ ও সতর্ক করলে তারা তা অমান্য করে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারীদের সতর্ক করতে বিজিবি ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। গুলির শব্দ শুনে চোরাকারবারীরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ভারতীয় সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া ছেদ করে চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করলে বিজিবি তাদের সতর্ক করে। কিন্তু তারা নির্দেশ অমান্য করায় পরবর্তীতে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে এবং সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

নিখোঁজের ২৮ ঘণ্টা পর নদীতে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে এবার ১১ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ, সন্ধান চ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে বিপর্যস্ত খাল, ঝুঁকিতে নদী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬