রাজধানীতে বিজিবি মোতায়েন

২১ মে ২০২৬, ০৭:৪৬ PM
বিজিবি

বিজিবি © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা দেবেন বিজিবি সদস্যরা। ঈদের সাত দিন আগ থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। 

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬