চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা নারীকে ধাক্কা দিলেন পুলিশের ডিসি 

১৮ মে ২০২৬, ০৭:৫০ PM , আপডেট: ১৮ মে ২০২৬, ০৭:৫৩ PM
গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ধস্তাধস্তি

গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ধস্তাধস্তি © সংগৃহীত

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় সিএমপির উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৮ মে) দুপুর দুইটার দিকে টাইগারপাস এলাকায় কয়েকজন নারীসহ এনসিপির নেতাকর্মীরা গ্রাফিতি আঁকতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে উত্তেজনার মধ্যে এক নারীকে সরিয়ে দিতে গিয়ে পুলিশের এক কর্মকর্তার সঙ্গে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। উপস্থিত ব্যক্তিরা ওই কর্মকর্তাকে ছিলেন সিএমপির উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলে দাবি করেন।

ঘটনার সময় উপস্থিত তাজরিনা তাবাসসুম নামের এক নারী বলেন, তারা শান্তিপূর্ণভাবে গ্রাফিতি আঁকতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে পুলিশি বাধা কেন। ফুটপাতে দাঁড়িয়ে গ্রাফিতি আঁকা আর সভা-সমাবেশের মধ্যে পার্থক্য বোঝেন না। তিনি আরও প্রশ্ন তোলেন, অবৈধ মেয়র শাহাদাৎ কি পুরো চট্টগ্রামের ইজারা নিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সিএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। তিনি  বলেন, ‘আমার হাত কোনো নারীর শরীর স্পর্শ করেনি। এটি ভুল তথ্য।’

এর আগে, সোমবার দুপুরে নগরের টাইগারপাস এলাকায় দেয়াললিখন ও গ্রাফিতি আঁকা নিয়ে এনসিপির সঙ্গে পুলিশের উত্তেজনার ঘটনা ঘটেছে। 

প্রসঙ্গ, রবিবার (১৭ মে) রাত ১১টার দিকে নগরীর টাইগারপাস এলাকায় সিটি করপোরেশন কার্যালয়ের প্রবেশমুখে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মোছাকে কেন্দ্র করে এনসিপি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ড্র: কে কার বিপক্ষে কোন মাঠে খেলবে
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে
  • ২৮ আগস্ট ২০২৬
দুই কমিটি থেকে বাদ এমপি গাজী নজরুল, নতুন দায়িত্বে যারা
  • ২৮ আগস্ট ২০২৬
মদের বারে তর্কাতর্কির জেরে যুবক খুন, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্…
  • ২৮ আগস্ট ২০২৬