জুলাই আন্দোলনে হামলার অভিযোগে এডিসির বিচার দাবি ববি শিক্ষার্থীদের

০২ মে ২০২৬, ০৩:০৫ PM , আপডেট: ০২ মে ২০২৬, ০৩:০৯ PM
শিক্ষার্থীদের মানবন্ধন

শিক্ষার্থীদের মানবন্ধন © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বরিশাল মেট্রোজোনের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) রিয়াজ হোসেন (পিপিএম)-এর বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তাকে উচ্চ পদে বহাল রাখার প্রতিবাদে ও হামলায় জড়িত অন্যান্যদের বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শবিবার (মে ২) সকাল সাড়ে  ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এডিসি রিয়াজ হোসেন সহ জুলাই গণঅভ্যুত্থানে হামলা চালানো অন্যান্যদের ও বিচার চেয়ে প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে।

বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার মধ্যে এডিসি রিয়াজ হোসেন প্রথমেই আমাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের বিভিন্নভাবে তুলে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেছেন এবং আন্দোলন দমিয়ে রাখার জন্য বিভিন্নভাবে হামলা-মামলা করেছেন। তিনি এখনো তার পদে বহাল থেকে আওয়ামী বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন, যা আমরা ২৪-পরবর্তী সাম্যের বাংলাদেশে মেনে নিতে পারি না। আমরা  স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে আকুল আবেদন জানাচ্ছি, কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয়, তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।’

মানববন্ধন শেষে সাধারন শিক্ষার্থীরা ডিআইজি অফিসে (বরিশল রেঞ্জ) তাদের স্বাক্ষর যুক্ত একটি স্মারকলিপি পেশ করেন। উক্ত স্মারকলিপিতে এডিসি রিয়াজ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। সাধারণ শিক্ষার্থীরা এসময় বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে বৈঠক করেন। স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক, এডমিন এ্যান্ড ফিনান্স ড.মো: সাইফুল্লাহ বিন আনোয়ার।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬