মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার, ৩২ মোটরসাইকেল উদ্ধার

১৮ মে ২০২৬, ০২:২০ PM
উদ্ধার করা মোটরসাইকেল (ইনসেটে গ্রেপ্তার শাহিন)

উদ্ধার করা মোটরসাইকেল (ইনসেটে গ্রেপ্তার শাহিন) © সংগৃহীত

নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা শাহিন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৩২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

পুলিশ জানায়, শনিবার (১৬ মে) রাতে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়। তিনি জলঢাকা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন।

থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিনকে আটক করা হয়।

পরে থানায় জিজ্ঞাসাবাদের সময় তিনি মোটরসাইকেল চোর চক্রের কার্যক্রম, নেটওয়ার্ক ও চোরাই মোটরসাইকেল লুকিয়ে রাখার বিভিন্ন স্থানের তথ্য দেন। তার দেওয়া তথ্য অনুযায়ী রাতভর নীলফামারী ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বিভিন্ন মডেলের মোট ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, গ্রেপ্তার শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9