নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

১০ মে ২০২৬, ০৬:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে তাইফা মনি নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের দক্ষিণ সুনই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইফা একই গ্রামের তরিকুল ইসলাম ও রুবি আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার সকালে বাড়ির সামনের উঠানে খেলাধুলা করছিল শিশু তাইফা মনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। চারদিকে খোঁজাখুঁজি করার একপর্যায়ে বাড়ির পাশেই অবস্থিত খালের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে বাবা তরিকুল ইসলাম ও মা রুবি আক্তার এখন বাকরুদ্ধ। সকালে যে শিশুটি উঠানে হাসিমুখে খেলে বেড়াচ্ছিল, দুপুরে তার নিথর দেহ ঘরে ফেরায় পরিবারজুড়ে চলছে বুকফাটা আর্তনাদ। স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম ও আশপাশের এলাকায় এক ভারী ও শোকার্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম জানান, ‍‍‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া ও প্রাথমিক তদন্ত শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
একটা ধাক্কার অভাবে জাতীয়করণ হচ্ছে না, সেই ‘ধাক্কা’ কে দেবে? 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সবধরণে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬