বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের সমীক্ষা শুরু, বদলাবে উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবা

১০ মে ২০২৬, ০৯:৪৮ AM
চীনা কারিগরি প্রতিনিধিদল

চীনা কারিগরি প্রতিনিধিদল © টিডিসি

উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থায় নতুন যুগের সূচনা করতে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে এক হাজার শয্যার আধুনিক বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল। এ লক্ষ্যে শনিবার (৯ মে) নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল এলাকায় প্রকল্পের প্রাথমিক সমীক্ষা শুরু করেছে ছয় সদস্যের একটি চীনা কারিগরি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের নেতা ডং লির নেতৃত্বে দলটি হাসপাতালের জন্য নির্ধারিত ২৫ একর জমি পরিদর্শন ও কারিগরি সম্ভাব্যতা যাচাই করেন। স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ২ হাজার ২৯২ কোটি টাকার এ প্রকল্পে চীন সরকার অনুদান হিসেবে দিচ্ছে ২ হাজার ২১৯ কোটি টাকা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ফাতেমা তুজ জোহরা জানান, প্রকল্পের আওতায় ১০তলা আধুনিক হাসপাতাল ভবনের পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য আবাসিক ভবন, ডরমিটরি, ডিরেক্টরস বাংলো এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে। হাসপাতালের ১ হাজার শয্যার মধ্যে ৫০০টি সাধারণ এবং বাকি ৫০০টি বিশেষায়িত সেবার জন্য নির্ধারিত থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, হাসপাতালে নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি ও নিউরোলজিসহ বিভিন্ন বিশেষায়িত বিভাগ চালু করা হবে। এ ছাড়া আধুনিক আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, উন্নত ডায়াগনস্টিক সুবিধা ও অত্যাধুনিক অপারেশন থিয়েটারের মাধ্যমে জটিল রোগের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের মানুষের উন্নত চিকিৎসার জন্য রাজধানীমুখী চাপ অনেকটাই কমে আসবে।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9