দেশে ভূমিকম্প অনুভূত

০৯ মে ২০২৬, ০৪:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ৩টা ১০মিনিটে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে আসামে এর উৎপত্তি হয়।

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের বিলাসিপাড়া। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী এর প্রভাব বাংলাদেশের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং ময়মনসিংহ পর্যন্ত পড়েছে।

ইউএসজিএসও একই ভূমিকম্পের কথা জানিয়েছে, তবে তাদের হিসাবে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প অনুভূত হওয়ার পোস্ট দেখা গেছে।

কুবির প্রধান ফটকে সিসিটিভি অচল থাকায় ক্ষোভ, প্রশাসনের দায়িত…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার রাজশাহীতে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী, লাখো মা…
  • ২৭ নভেম্বর ২০২৬
শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার
  • ২৭ নভেম্বর ২০২৬
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৭ নভেম্বর ২০২৬
রাত ১০টার পর বন্ধ রাবির প্রধান ফটক
  • ২৭ নভেম্বর ২০২৬
আ.লীগের উৎপাত থেকে মানুষকে রক্ষা করতে ভারতের বক্তাকে দোয়া ক…
  • ২৭ নভেম্বর ২০২৬