পরিবহনভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঈশ্বরদীতে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

০৯ মে ২০২৬, ০১:০৭ PM
বিক্ষোভ করছেন শ্রমিকরা। শনিবার সকালে পাবনার ঈশ্বরদী ইপিজেডের সামনে

বিক্ষোভ করছেন শ্রমিকরা। শনিবার সকালে পাবনার ঈশ্বরদী ইপিজেডের সামনে © টিডিসি

‎পরিবহনভাড়া বৃদ্ধির প্রতিবাদে পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটক তালাবদ্ধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিকরা। ‎শনিবার  (৯ মে) সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী একযোগে কারখানা থেকে বেরিয়ে বর্ধিত পরিবহন ভাড়া দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

‎এ সময় শ্রমিকরা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্লোগান দেন। শ্রমিকরা বলেন, শ্রমিকদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই পরিবহন ভাড়া ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অথচ বেতন বৃদ্ধি করা হয়নি। অল্প বেতনে অনেক ঘণ্টা কাজ করতে হয়। আবার সেখান থেকেই যাতায়াতের ভাড়া দিতে হয়। দ্রুত বর্ধিত ভাড়া প্রত্যাহার করার দাবি জানিয়ে শ্রমিকরা বলেন, বেতন-বোনাস বাড়াতে হবে। না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

‎এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, শ্রমিকদের পরিবহনভাড়া নিয়ে অসন্তোষ রয়েছে। এ জন্য তারা বিক্ষোভ মিছিল করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎এ বিষয়ে ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালকে (জিএম) ফোন দেওয়া হলে রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

সাপের শরীরে প্রথমবারের মতো ক্যানসার চিকিৎসার বিশেষ থেরাপি প…
  • ২২ আগস্ট ২০২৬
৬৪ রানে অলআউট বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, কমবে কবে—জানাল আবহাওয়া অধিদপ্…
  • ২২ আগস্ট ২০২৬
লজ্জার রেকর্ড এড়াল বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
যুব আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা, সিফাত বাহিনীর ১১ সদস্যকে…
  • ২২ আগস্ট ২০২৬
মধ্যরাতে খাট থেকে নামতেই সাপের ছোবল, স্বাস্থ্য কমপ্লেক্সে চ…
  • ২২ আগস্ট ২০২৬