বিরল মশাবাহিত রোগে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

০৮ মে ২০২৬, ১২:১৬ PM
অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি

অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি © সংগৃহীত

চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি মশাবাহিত বিরল রোগ ‘জাপানিজ এনসেফালাইটিসে’ আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ৪ মে সামান্য জ্বর ও মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, ভাইরাসের আক্রমণে তাঁর মস্তিষ্কে ‘মাল্টিপল স্ট্রোক’ হয়েছিল, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। মেধাবী এই গবেষকের আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামে নতুন করে স্বাস্থ্য উদ্বেগ তৈরি হয়েছে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪ মে ড. জুথি সামান্য জ্বর, প্রচণ্ড মাথাব্যথা ও বমিতে আক্রান্ত হন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ বা মাল্টিপল স্ট্রোক হয়। এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তাঁর ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ ঘটে এবং পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে ‘ক্লিনিক্যালি ব্রেইন ডেড’ ঘোষণা করেন। আইসিইউ সাপোর্টে থাকা অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারণা, ড. জুথি কিউলেক্স মশার মাধ্যমে ছড়ানো ‘জাপানিজ এনসেফালাইটিস’ ভাইরাসে আক্রান্ত ছিলেন। এই ভাইরাস সরাসরি মানুষের স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কে আঘাত করে, যার ফলে মৃত্যুহার অত্যন্ত বেশি। ড. জুথির ক্ষেত্রেও ভাইরাসের সংক্রমণে ব্রেন স্ট্রোক হয় বলে তারা মনে করছেন। এই রোগের উপসর্গ নিয়ে এমন আকস্মিক মৃত্যুর ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

ড. জাকিয়া সুলতানা জুথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ সেশনের মেধাবী শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক শেষ করে দেশে ফিরেছিলেন তিনি। চলতি বছরের শুরুতেই তিনি সিভাসুর অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তাঁর স্বামী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শাহরিয়ার হাসেম অর্নব। ৫ বছর বয়সী এক সন্তান রেখে যাওয়া এই বিজ্ঞানীর মৃত্যুতে সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্টে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের পৃথক প্রজ্ঞাপন হবে ৪ ধা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্যের মাঝেই নুরকে থামিয়ে দিলেন স্পিকার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬