হামে মৃত্যু থামছেই না, আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে ঝরল আরও ১২ প্রাণ

০৭ মে ২০২৬, ০৪:৫৯ PM
স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

হাম ও এর উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনই হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৮৬ জনের শরীরে, আর উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৩৮ জনের মধ্যে।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তথ্য বলছে, গত একদিনে মারা যাওয়া শিশুদের ৫ জনই ঢাকা জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫৩ দিনে মোট ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৭৯ জনই উপসর্গ নিয়ে মারা গেছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৫৭ জন। এ সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ৪৫ হাজার ৪৯৮ জনের শরীরে। আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ২০৮ জন।

তথ্য বলছে, হাম সন্দেহে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩১ হাজার ৯১২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৮ হাজার ২৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬