গাজীপুরে হামের প্রকোপ

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৬৪ শিশু

০৭ মে ২০২৬, ০৩:৪৮ PM
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৬৪ জন শিশু ভর্তি রয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ জন। বর্তমানে হাসপাতালটিতে হামে আক্রান্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে।

হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ৬২২ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫৫৬ জন। এ সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

এদিকে রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় পর্যাপ্ত শয্যা ও এনআইসিইউ সুবিধার সংকট দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে, যা সংক্রমণ বিস্তারের ঝুঁকি বাড়াচ্ছে বলে তাদের দাবি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে এবং আক্রান্ত শিশুদের পর্যবেক্ষণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬