মানিকগঞ্জে হামে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল

০৭ মে ২০২৬, ০৩:০৭ PM
মানিকগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়

মানিকগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় © সংগৃহীত

মানিকগঞ্জ জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন হাম রোগী ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের অধিকাংশই শিশু। বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৪ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনসহ মোট ৬০ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্তদের মধ্যে অনেকেই টিকাবঞ্চিত অথবা নির্ধারিত সময়ে হাম প্রতিরোধী টিকা গ্রহণ করেননি। ফলে সংক্রমণের ঝুঁকি বেড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগ বিশেষ টিকাদান কর্মসূচি, সচেতনতামূলক প্রচারণা এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদার করেছে। চলমান টিকাদান কার্যক্রমের আওতায় ৬ মে পর্যন্ত জেলায় ১ লাখ ২৯ হাজার ৬৩০ জন শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন ডাক্তার এ কে এম মুফাখখারুল ইসলাম জানান, হাম অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব। তাই আতঙ্কিত না হয়ে অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9