যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

০৭ মে ২০২৬, ১১:৪৭ AM
আনিছুর রহমান

আনিছুর রহমান © সংগৃহীত

যশোরের অভয়নগরে দোকানঘর ভাড়া দিতে রাজি না হওয়ায় আনিছুর রহমান (৬৭) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে বৃহস্পতিবার (৭ মে) ভোররাতে তার মৃত্যু হয়।

নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক এবং স্থানীয় ‘আনিস প্লাজা’র স্বত্বাধিকারী। তিনি নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ আনিস প্লাজায় একটি দোকানঘর ভাড়া নিতে চেয়েছিলেন। কিন্তু আনিছুর রহমান তাকে ঘর ভাড়া দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে বুধবার সন্ধ্যা সাতটার দিকে শাহ মাহামুদ ব্যবসায়ী আনিছুর রহমানকে তার বাড়ির সামনে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে পথে তার মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নওয়াপাড়া আমদানিকারক ও বাজার ব্যবসায়ী সমিতি।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে সুরতহাল সম্পন্ন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

দরপত্র ছাড়া জাবির মাঠ সংস্কারের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএমইউর অনকোলজি বিভাগে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট ল…
  • ২৭ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬