বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

০৬ মে ২০২৬, ০৩:৪৯ PM
পার্থ রাংসার মরদেহ

পার্থ রাংসার মরদেহ © টিডিসি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে পার্থ রাংসা (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাত ১২টার দিকে  উপজেলার ভবানীপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বুধবার (৬ মে) সকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভবানীপুর গ্রামের লিপসন নকরেকের ছেলে পার্থ রাংসা মঙ্গলবার রাত আনুমানিক ১২টার পর পাকা ধান ক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে মারা যান। 

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬