ধানের তুলনায় লাভ বেশি, ভুট্টা চাষে ঝুঁকছেন শেরপুরের কৃষক

০২ মে ২০২৬, ০২:০২ PM
শেরপুরের শ্রীবরদীতে এবার ভুট্টার ভালো ফলন হয়েছে

শেরপুরের শ্রীবরদীতে এবার ভুট্টার ভালো ফলন হয়েছে © সংগৃহীত

ধানের তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় শেরপুরের শ্রীবরদীতে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা। চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে এ ফসলের আবাদ বেড়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বলে জানিয়েছে কৃষি বিভাগ।

একসময় ধাননির্ভর এই অঞ্চলে এখন দৃশ্যপট বদলাতে শুরু করেছে। ধান চাষে উৎপাদন খরচ বেশি এবং লাভ কম হওয়ায় কৃষকরা বিকল্প হিসেবে ভুট্টা চাষে ঝুঁকছেন। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উচ্চ ফলনশীল জাতের বীজ এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকদের মধ্যে ভুট্টাসহ বিভিন্ন মাঠ ফসল চাষে আগ্রহ বেড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে মোট ১ হাজার ৩১৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৬০০ হেক্টর বেশি। কাকিলাকুড়া, ভেলুয়া, শ্রীবরদী সদর ও তাতিহাটি ইউনিয়নে সবচেয়ে বেশি জমিতে ভুট্টা আবাদ হয়েছে।

কৃষি বিভাগ বলছে, মানুষের খাদ্য তালিকায় ভুট্টার আটার ব্যবহার বাড়ার পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ভুট্টার রোগবালাই তুলনামূলক কম এবং বাজারে দাম ভালো থাকায় কৃষকরা এ ফসল চাষে আগ্রহী হচ্ছেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে গড়ে ৩০ থেকে ৩৫ মণ ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রতি বিঘায় চাষে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। পাশাপাশি ভুট্টার কাণ্ড জ্বালানি এবং পাতা গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহারের সুযোগ থাকায় কৃষকরা অতিরিক্ত সুবিধা পাচ্ছেন।

শ্রীবরদী সদর ইউনিয়নের এক গ্রামের কৃষক আল-আমিন বলেন, ‘গত বছর এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম, এবার দুই বিঘায় করেছি। ফলন ও দাম ভালো পাওয়ায় চাষ বাড়িয়েছি। নিজের উৎপাদিত ভুট্টা দিয়ে গরুর খাদ্য তৈরি করি, এতে খরচ কমে।’

ভেলুয়া ইউনিয়নের কৃষক শরাফত আলী বলেন, ‘ধানের তুলনায় ভুট্টা চাষে পরিশ্রম কম এবং লাভ বেশি। তাই এবার এক একর জমিতে ভুট্টা চাষ করেছি। ভবিষ্যতেও এ চাষ অব্যাহত রাখব।’

তবে সার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষকরা। তাদের অভিযোগ, ডিএপি সার সরকারি মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হওয়ায় লাভের পরিমাণ কিছুটা কমে যেতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ বলেন, ভুট্টা অত্যন্ত লাভজনক ফসল। তুলনামূলক কম রোগবালাই এবং স্বল্প সময়ে ভালো ফলন পাওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। এর বহুমুখী ব্যবহার আরও বাড়ানো গেলে ভবিষ্যতে ভুট্টা চাষ আরও সম্প্রসারিত হবে।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬