গোপালগঞ্জে চলাচলের পথ বন্ধ করে ৩২ পরিবারকে অবরুদ্ধ

২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ PM
জনসাধারণের চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ

জনসাধারণের চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ © টিডিসি ফটো

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে জনসাধারণের চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গ্রামের অন্তত ৩২টি পরিবারের প্রায় তিন শতাধিক মানুষ গত কয়েকদিন ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। যাতায়াতের একমাত্র পথটি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বিআরএস জরিপের ২৮১৩ নম্বর দাগের ওপর দিয়ে এলাকাবাসীর সুবিধার্থে ইউনিয়ন পরিষদ অনেক আগে একটি রাস্তা ও খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে দেয়। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ এই পথটি ব্যবহার করে আসছিলেন। তবে, গত ১৫ এপ্রিল হঠাৎ করেই স্থানীয় স্বপন শরীফ ও রমজান শরীফসহ কয়েকজন মিলে রাস্তার কিছু অংশ কেটে ফেলেন এবং বাঁশের বেড়া দিয়ে জনসাধারণের প্রবেশাধিকার বন্ধ করে দেন। একই সাথে তারা চলাচলের একমাত্র সাঁকোটিরও আংশিক ক্ষতিসাধন করেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আমাদের যাতায়াতের আর কোনো বিকল্প পথ নেই। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় আমরা এখন ঘরের ভেতর বন্দী হয়ে পড়েছি। ছোট ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না, কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার মতো উপায়ও নেই। আমরা নিজেদের গ্রামেই আজ পরবাসীর মতো অবরুদ্ধ।

এদিকে অভিযুক্তরা জায়গাটি নিজেদের মালিকানাধীন দাবি করে জানিয়েছেন, আগে তারা এখানে রাস্তা ব্যবহারের অনুমতি দিলেও এখন আর তা বহাল রাখতে আগ্রহী নন। যদিও ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তা হওয়ার বিষয়টি তারা স্বীকার করেছেন।

পুইশুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য পিল্টন শিকদার বলেন, রাস্তাটি বন্ধ করে দেওয়ায় কয়েকশ মানুষ বিপাকে পড়েছেন। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি এবং অভিযুক্তদের সাথে কথা বলেছি, কিন্তু তারা কারো কথা মানছেন না এবং রাস্তাটি খুলে দিতে রাজি হননি। ফলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেষ্টা করেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি।

ঘটনার পর স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন করেছেন। বর্তমানে, অবরুদ্ধ পরিবারগুলো স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে এবং এই অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে জেলা ও উপজেলা প্রশাসনের দ্রুত এবং কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬