এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থীর‎

২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪২ AM , আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ AM
বজ্রপাত

বজ্রপাত © ফাইল ছবি

‎‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের আবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে।

‎‎নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ রবিন মিয়া (১৮)। সে চান্দপুর তাহের শামছুরনাহার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

‎‎স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত চলাকালীন রবিন মিয়া পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে অগ্রণী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দেয়। পথিমধ্যে বজ্রপাতের শিকার হয়ে সে গুরুতর আহত হয়।

আরও পড়ুন: পরীক্ষার হলে অথৈ পানি, বেঞ্চে পা তুলে লিখলেন এসএসসি পরীক্ষার্থীরা

‎স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage