ডাম্প ট্রাক-সিএনজির সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ PM
সড়ক দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীরা

সড়ক দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীরা © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থী বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থীরা হলো জাহিদ হাসান (১৬), আবির (১৬), সজীব (১৬), আহাদ (১৬) ও পাপ্পু (১৬)। তারা সবাই শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষার্থী। আহত শিক্ষার্থীদের বাড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে।

হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের দুই শিক্ষককে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই শিক্ষার্থী চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।

ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১২টার কিছু আগে আহত দুই পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করে এবং আহত অবস্থাতেই পরীক্ষায় অংশ নেয়।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। তিন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে এবং বাকি দুজন পরীক্ষা দিচ্ছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঁইয়া জানান, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে প্রশাসন নিয়মিত খোঁজখবর রাখছে।

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬