এসএসসির উত্তরপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

২৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ PM
ওএমআর ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

ওএমআর ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

চলতি এসএসসি পরীক্ষার ওএমআর শিট ও উত্তরপত্র কেন্দ্র থেকে ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে কমলা রংয়ের কাপড়ে মোড়ানো প্যাকেট ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র থেকে ওএমআর এবং উত্তরপত্র ডাকযোগে বোর্ডে পাঠানোর ক্ষেত্রে কমলা রং-এর কাপড় দিয়ে মোড়ানো প্যাকেটজাতকরণের নির্দেশনা দেয়া হয়েছে। লক্ষ্য করা যাচ্ছে, কিছু কেন্দ্র ওএমআর এবং উত্তরপত্র সাদা কাপড়ে মোড়ানো প্যাকেটে ডাকযোগে পাঠাচ্ছে। ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায়, কেন্দ্র থেকে ওএমআর এবং উত্তরপত্র ডাকযোগে বোর্ডে প্রেরণের ক্ষেত্রে কমলা রং-এর কাপড় দিয়ে মুড়িয়ে প্যাকেটজাত করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এশিয়ান গেমসে ‘বিশ্বকাপের অনুভূতি’ পাচ্ছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর দুই থানায় নতুন ওসি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্যপথ বন্ধ দেড় বছর, কর্মহীন শ্রমিকরা, কবে খুলবে টেকনাফ–…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সিন্ডিকেট সদস্য মনোনয়ন নিয়ে প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আমার পিএইচডি রিসার্চের টপিক ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
হারানো ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে ফেরালেন রাবির চার শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬