মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩ বৌদ্ধ ভিক্ষুর

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস © টিডিসি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে ৩ বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ বৌদ্ধ ভিক্ষু।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে লোহাগাড়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম ইন্দাসারা ভিক্ষু প্রকাশ উচিমং মগ (৪৪)। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চৌধুরী পাড়ার মৃত মংশি মগের ছেলে।

জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবস্টেশন অফিসার ফিরোজ খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তিন বৌদ্ধ ভিক্ষুর মরদেহ দোহাজারী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং স্থানীয়রা আহত চার বৌদ্ধ ভিক্ষুকে হাসপাতালে প্রেরণ করেছেন।

বিলপাড়ের কৃষকদের নিয়ে গবেষণা স্থান পেল আন্তর্জাতিক জার্নালে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিত ২০ তালিকায় ২ মন্ত্রী, আছেন রাষ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬