ঢাকাগামী লঞ্চ থেকে অজ্ঞাতনামা শিশু উদ্ধার

১৬ এপ্রিল ২০২৬, ০১:০২ PM
অজ্ঞাতনামা শিশু

অজ্ঞাতনামা শিশু © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে কালাইয়া-ঢাকা নৌরুটের ‘এমভি বন্ধন-৫’ নামক দ্বিতল লঞ্চে অজ্ঞাতনামা এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে লঞ্চ স্টাফরা উদ্ধার করে কয়েকজন যাত্রীর সমন্বয়ে নিরাপদ আশ্রয়ে রেখেছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় কালাইয়া লঞ্চঘাট থেকে এমভি বন্ধন-৫ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। লঞ্চটি সন্ধ্যা ৬টার দিকে ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করে।

লঞ্চের স্টাফ শাহিন মুঠোফোনে রাত দেড়টায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তখন পর্যন্ত শিশুটির খোঁজে কেউ লঞ্চে যোগাযোগ করেনি।

মুঠোফোনে তিনি জানান, ধুলিয়া ঘাটে লঞ্চ থাকার সময় নিচতলার ডেকে শিশুটির সঙ্গে অবস্থান করছিলেন বাবা পরিচয়ে অজ্ঞাত এক ব্যক্তি। ধুলিয়া ঘাটে নেমে সেই ব্যক্তি আর ফেরেননি। তিনি আশপাশের যাত্রীদের বলে যান, শিশুর মা ঘাটে আছেন—তাকে নিয়ে আসতে তিনি ঘাটে নামবেন। শিশুটিকে কিছু সময় দেখাশোনা করার জন্য পাশের যাত্রীদের অনুরোধ করেন।

পরে ধুলিয়া ঘাট থেকে সোয়া ৭টায় লঞ্চটি যাত্রা শুরু করে। এবং রাত ৮টায় শেষ ঘাট দিঘিরপাড় থেকে যাত্রা শুরু করলেও শিশুটির বাবা পরিচয়ের অজ্ঞাত ব্যক্তি আর ফেরেননি। বিষয়টি জানতে পেরে লঞ্চ কর্তৃপক্ষের নির্দেশে স্টাফরা অজ্ঞাত ওই শিশুটিকে উদ্ধার করেন।

গণমাধ্যমকর্মীদের কাছে উদ্ধারকৃত শিশুটির একটি ছবি পাঠিয়েছে ‘এমভি বন্ধন-৫’ লঞ্চের কর্তৃপক্ষ। শিশুটির পরিচয় নিশ্চিত করার জন্য ঘটনাটি প্রচারের অনুরোধ জানান তারা।

ধুলিয়া লঞ্চঘাটের ইজারাদার প্রতিনিধি মনির হোসেন জানান, রাত দেড়টা পর্যন্ত শিশুটির বিষয়ে খোঁজ নিতে কেউ ঘাটে যোগাযোগ করেনি।

ছবি দেখে শিশুটিকে কেউ চিনতে পারলে লঞ্চ স্টাফ শাহিনের মুঠোফোনে (০১৬৮৫৪৩৬১৫৪) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9