মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশংসিত বিদ্যালয় কর্তৃপক্ষ

৩০ মার্চ ২০২৬, ০৫:১৭ PM
গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়

গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় © সংগৃহীত

যশোরের কেশবপুরে গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মৌচাকের মধু বিক্রির অর্থ দিয়ে শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী কেনা হয়েছে। 

জানা গেছে, বিদ্যালয়টি বিভিন্ন জায়গায় আটটি মৌচাক ছিল। এসব মৌচাক প্রায় চার বছর ধরে আছে। শিক্ষার্থী ও শিক্ষকরা সবাই মৌচাক সংরক্ষণে সহযোগিতা করেছে। এসব মৌচাক থেকে ১৮ হাজার টাকার মধু বিক্রি হয়েছে।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাইকেলিংয়ে দেশসেরা খেলোয়াড় প্রিয়া খাতুন বলেন, ‘স্কুলের বারান্দায় মৌমাছি চাকের পাশ দিয়ে যাতায়াত করা হলেও কোন দিন কামড় (হুল) বসায়নি। মধু বিক্রি করে খেলোয়াড়দের ক্রীড়াসামগ্রী ক্রয় করায় খেলাধুলার প্রতি আরও উৎসাহ-উদ্দীপনা বাড়বে আমাদের।’

একজন অভিভাবক রাজনগর বাঁকাবর্শী গ্রামের বাসিন্দা শাহাজাহান আলী বলেন, স্কুলের প্রধান শিক্ষক মধু বিক্রির টাকায় খেলোয়াড়দের মান উন্নয়নে ক্রীড়াসামগ্রী কিনে দেওয়ায় স্কুল কর্তৃপক্ষ অভিভাবক ও এলাকাবাসীর নিকট প্রশংসায় ভাসছেন।

ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম বলেন, মধু বিক্রির টাকা খেলোয়াড়দের পেছনে খরচ করায় শিক্ষার্থীদের খেলার প্রতি আরও আগ্রহ বেড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু বলেন, স্কুলের ভবনের ৮টি চাকের মধু বিক্রি করা হয়েছে ১৮ হাজার টাকায়। ওই টাকা দিয়ে স্কুলের ক্রীড়া কক্ষ উন্নয়নসহ খেলোয়াড়দের ক্রীড়াসামগ্রী ক্রয় করা হয়েছে। মধু বিক্রির টাকা স্কুলের কাজে ব্যয় করা এটাই প্রথম।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9