ঝিনাইদহে ফসলি মাঠে বিশালাকৃতির শিলা, এলাকায় চাঞ্চল্য

৩০ মার্চ ২০২৬, ০১:০৮ PM
সংগৃহীত শিলা খণ্ড

সংগৃহীত শিলা খণ্ড © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বৃষ্টির পর ফসলি মাঠে বিশালাকৃতির একটি শিলা খণ্ড পাওয়া যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের এক কৃষক মাঠে গিয়ে শিলাটি দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। তবে তখন শিলাগুলোর আকার তুলনামূলক ছোট ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরদিন সকালে মাঠে গিয়ে বড় আকারের একটি শিলা পড়ে থাকতে দেখে বিস্মিত হন স্থানীয় লোকজন।

কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারী জানান, সকালে নিজের জমি দেখতে গিয়ে হঠাৎ বড় আকারের শিলাটি চোখে পড়ে। শিলাটি এতটাই ভারী ছিল যে, তিনি একা তা তুলতে পারেননি। পরে সেটি ভেঙে একটি অংশ স্থানীয় বাজারে নিয়ে গেলে মানুষজন তা দেখতে ভিড় করেন।

এদিকে এমন বড় আকারের শিলা আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। বিষয়টি নিয়ে এলাকায় কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে শিলাটি দেখতে স্থানীয় বাজারে উৎসুক জনতার ভিড় জমে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বায়ুমণ্ডলের বিশেষ পরিস্থিতিতে বড় আকারের শিলা তৈরি হতে পারে। তবে এক মণ ওজনের শিলা পড়ার ঘটনা অত্যন্ত বিরল বলে তারা উল্লেখ করেছেন।

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬