মেহেরপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

৩০ মার্চ ২০২৬, ১১:৫৫ AM
দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়

দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

মেহেরপুর শহরের কোর্ট এলাকায় ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইমন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলচালক, ইমনের মামাতো ভাই হুমায়ুন কবির (৪০) আহত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে শহরের পন্ডেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন শহরের বোসপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে। আহত হুমায়ুন কবির কুষ্টিয়ার কুমারখালী এলাকার আবুল খায়েরের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইমন ও হুমায়ুন কবির মোটরসাইকেলযোগে মুজিবনগরের দিক থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। একই সময় একটি ইটবোঝাই ট্রাক্টরও একই দিক থেকে আসছিল। পথে শহরের পন্ডেরঘাট এলাকায় সোডাপের সামনে পৌঁছালে একটি গমবোঝাই ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ইজিবাইকে থাকা গম সড়কে ছড়িয়ে পড়ে।
এতে চালক হুমায়ুন কবির ও পিছনে থাকা ইমন ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরের চাকা ইমনের শরীরের ওপর দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় ইমন ও হুমায়ুনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন কবির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালককে আটক করা সম্ভব না হলেও ট্রাক্টরটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9