লক্ষ্মীপুরে ইটভাটা ও অবৈধ ট্রাক্টর বন্ধের দাবিতে মানববন্ধন

৩০ মার্চ ২০২৬, ১১:৪৩ AM
সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুর-রামগতি সড়কের ছটকি সাঁকো এলাকায় মানববন্ধনে এলাকাবাসী

সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুর-রামগতি সড়কের ছটকি সাঁকো এলাকায় মানববন্ধনে এলাকাবাসী © টিডিসি

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা ও মাটি বহনকারী ট্রাক্টরের দৌরাত্ম্যে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং দুর্ঘটনা বাড়ার প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা। সাম্প্রতিক এক স্কুলছাত্রকে ট্রাক্টরের ধাক্কায় আহত হওয়ার ঘটনার জেরে ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। এ পরিস্থিতিতে ইটভাটা বন্ধ ও ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী, সঙ্গে যোগ দেন শিক্ষক-শিক্ষার্থীরাও।

রবিবার (২৯ মার্চ) সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুর-রামগতি সড়কের ছটকি সাঁকো এলাকায় এ মানববন্ধন করা হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে অংশ নেন স্থানীয় দুটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তারা লক্ষ্মীপুর-রামগতি সড়ক অবরুদ্ধ করে রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমড়িতোলা সড়কে অবৈধভাবে ইটভাটার ট্রাক্টর চালিয়ে রাস্তা ধ্বংস করা হচ্ছে। ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। বিষয়টি ইটভাটার মালিকপক্ষকে জানিয়ে কোনো প্রতিকার মিলেনি। উল্টো তারা এলাকাবাসীর ওপরে হামলা করেছে।

এ সময় তারা প্রশাসনের নিকট ইটভাটা ও অবৈধ ট্রাক্টর বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে আরও বক্তব্য দেন মহিলা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাসার, ছটটি সাকোঁ জামে মসজিদের সহসভাপতি বেল্লাল হোসেন, সুমন প্রমুখ।

এর আগে গতকাল শনিবার দুপুরে ইটভাটার মাটি বহনকারী একটি দ্রুতগামী ট্রাক্টর মোবারক হোসেন জাবেদ নামের এক স্কুলছাত্রকে ধাক্কা দেয়। এ ঘটনার প্রতিবাদ করায় ইটভাটা মালিক মোক্তার হোসেন ও তার সহযোগীরা এলাকাবাসীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে আবু তালেব, আলী আজম ও স্থানীয় মসজিদের সভাপতি গিয়াস উদ্দিনসহ কয়েকজন আহত হন।

নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9