পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক

২৮ মার্চ ২০২৬, ০১:৪৭ AM
পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক

পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের আলোচিত নানি-নাতি জুটি আবারও খবরের শিরোনামে এসেছে। প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পালানোর সময় কোটচাঁদপুর এলাকায় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন তারা।

জানা গেছে, ১৮ বছর বয়সী নাতি ও ৩৮ বছর বয়সী নানির এই সম্পর্ক ঘিরে আগে থেকেই এলাকায় ব্যাপক আলোচনা ছিল। এর আগেও একবার তারা পালিয়ে গেলে পুলিশ তাদের আটক করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। সে সময় মুচলেকা নিয়েও সতর্ক করা হয়েছিল।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, শুক্রবার বিকেলে কোটচাঁদপুরের বলুহার প্রজেক্ট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাদের চিনে ফেলেন। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উৎসুক জনতার ভিড় জমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। স্থানীয়দের মতে, এমন ঘটনা সামাজিকভাবে সংবেদনশীল ও বিব্রতকর, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এলাকাবাসী বিষয়টির স্থায়ী সমাধান এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বর্তমানে ওই নানি-নাতি জুটি পুলিশি হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬