সুপেয় পানির দাবিতে উপকূলবাসীর কলসবন্ধন, পানি বাণিজ্য বন্ধের দাবি

২২ মার্চ ২০২৬, ১২:১০ PM
কলসবন্ধন কর্মসূচি পালন

কলসবন্ধন কর্মসূচি পালন © টিডিসি ফটো

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে ব্যতিক্রমী কলসবন্ধন কর্মসূচি পালন করেছেন উপকূলবাসী। “পানি ও লিঙ্গ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরার সহযোগিতায় উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে স্থানীয় শতাধিক নারী ও যুব খালি পানির কলস হাতে নদীর তীরে অবস্থান নেন। এ সময় তারা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না”, “পানি বাণিজ্যিকরণ বন্ধ করো” এবং “আর কতকাল লবণ পানি খেতে হবে?” এসব স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে তাদের দাবি তুলে ধরেন।

সমাবেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, চারদিকে পানি থাকলেও সুপেয় পানির তীব্র সংকট বিরাজ করছে। নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির উৎসগুলো লবণাক্ত হয়ে পড়ছে। ফলে পানির জন্য সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারীরা, অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে তাদের টাকা দিয়ে পানি কিনতে হচ্ছে।

শরুবের ডেপুটি কো-অর্ডিনেটর আবিদ হোসেন বলেন, উপকূলবাসীর জন্য নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব।” অন্য বক্তারা বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুপেয় পানির স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন শরুবের প্রোগ্রাম ডিরেক্টর দেবব্রত বিশ্বাস, জলবায়ু কর্মী ফুয়াদ মাহমুদ, রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবী উম্মে সালমা, হালিমা খাতুন, জেবা তাসনিয়া, আব্দুস সালাম ও রাজীব বৈদ্য প্রমুখ।

কর্মসূচি থেকে দ্রুত উপকূলীয় এলাকায় সুপেয় পানির টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির ২য় ধাপে আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ দল নিয়ে ‘একের ভেতর তিন’ টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‎তারা ভাঙে, আমরা গড়ি—জসীম উদ্‌দীন হলের গেট উদ্বোধনে ডাকসু ভ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা ও আইআইটি শিক্ষার্থীর মৃত্যু, ক্ষমা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
  • ২১ সেপ্টেম্বর ২০২৬