সাতক্ষীরায় খোলাবাজারে পেট্রোল বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটার

১৭ মার্চ ২০২৬, ১২:৪৫ PM
বিক্রির জন্য রাখা পেট্রোল

বিক্রির জন্য রাখা পেট্রোল © টিডিসি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফিলিং স্টেশনগুলোয় পেট্রোল না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সাধারণ গ্রাহকরা পাম্পে গিয়ে তেল না পেলেও উপজেলার বিভিন্ন মোড়ে ও খোলাবাজারে ২০০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে পেট্রোল। এই কৃত্রিম সংকটের পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, পেট্রোল না পেয়ে শত শত মোটরসাইকেল ও যানবাহন চালক ফিরে যাচ্ছেন। এতে জনভোগান্তি চরমে পৌঁছেছে।

ভুক্তভোগী সাইফুল ইসলামসহ একাধিক চালক অভিযোগ করেন, পাম্পের একশ্রেণির অসাধু কর্মচারীরা রাতের আঁধারে ড্রাম ভরে খোলাবাজারের ব্যবসায়ীদের কাছে তেল সরবরাহ করছেন। এ ছাড়া দিনের বেলাতেও ১০-১২ জনের সিন্ডিকেট চক্র ছোট ছোট পাত্রে পাম্প থেকে তেল সংগ্রহ করে চড়া দামে বাইরে বিক্রি করছে।

অভিযোগের বিষয়ে বংশীপুর আশা পেট্রোলিয়ামের ম্যানেজার মঙ্গল কুমার রাতে তেল দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বীকার করেন। তিনি জানান, ১০-১২ জনের একটি চক্র দিনের বেলা বোতলে করে তেল নিয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কাল থেকে বোতলে তেল দেওয়া বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক জানান, পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬