নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু

২১ মার্চ ২০২৬, ০৯:২৯ PM
 মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু

মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু © সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মিম আক্তার তার মায়ের সঙ্গে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। বিকেলে সেখান থেকে টমটমে করে নবীগঞ্জ শহরের ছালামতপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে টমটম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `দুর্ঘটনায় নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬